কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে শান্তি রানী পাল (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তি রানী পাল একই এলকার মৃত বরেন্দ্র চন্দ্র পালের স্ত্রী। তারা নিঃসন্তান ছিলেন। জানা যায়, নিহত শান্তি রানী পালের স্বামী মারা যাওয়ার পর ভাসুর রাম চন্দ্র পালের সেমি পাকা টিন সেট বসতঘরে ভাসুরের বিধবা ছেলের বউ শিল্পী রানী পাল এর সাথে একই রুমে প্রতিদিন রাতে ঘুমাতেন শান্তি রানী পাল। প্রতিদিনের Read More