তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর লাশ

রাজধানীর রামপুরার উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছরের বয়সের একটি মেয়ে শিশুর লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা ধারণা করা হলেও সন্দেহজনক বলছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা।মায়ের সঙ্গে তারাবি নামাজ শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ছোট্ট তাহিতি। ঘণ্টা দুয়েক পরেও পরেও তাহিতি বাসায় না ফিরলে খোঁজ করতে থাকে পরিবার। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ছোট্ট তাহিতির খোঁজ মিললো বাসার পাশের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে। ট্যাংকের ভেতর থেকে তাহিতির দেহ বের করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনা বলে জানানো হলেও মৃত্যুটিকে অস্বাভাবিক বলছে  প্রতিবেশীরা। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুল শিক্ষার্থী উদ্ধার, যা জানালেন বাবা এদিকে সন্তানকে হারিয়ে আহাজারি থামছে না বাবা-মার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তাদের। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে পুলিশ।