আওয়ামী লীগ নেতাকে জামিন, প্রতিবাদে আদালতে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেয়ার ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোল হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়াও আদালতের এজলাসের ভিতরে হট্টগোলের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। কোর্ট রেজিস্ট্রার (জিআরও) ও কোর্ট পুলিশের তিনজন কনস্টেবল উপস্থিত ছিলে। শুনানি চলা মামলাটির দুজন আইনজীবী আদালতে কথা বলছিলেন। এর মধ্যে আদালত কক্ষের ভেজানো দরজা খুলে চিৎকার করতে করতে একজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন। তার পেছনে আরও কয়েকজন আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসে বসার বেঞ্চগুলো হাত-পা দিয়ে ধাক্কা দিতে থাকেন। আরও পড়ুন: জাল নোট ভাঙাতে গিয়ে বিক্রেতা আটক একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে চিৎকার করে কথা বলেন। তিনি বিচারকের সামনে থাকা একটি বেঞ্চে আঘাত করেন এবং বিচারককে উদ্দেশ্য করে আরও কিছু বলতে থাকেন। পরে তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, ‘চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে মুক্ত করেছেন। সবশেষ বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদককেও জামিন দিয়েছেন। যা নিয়ে আপত্তি জানালেও সঠিক কোন সুরাহা হয়নি।’ আরও পড়ুন: উজিরপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সান্টুর তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার সকালে কোর্ট না চালানোর অনুরোধ করলেও কাজ হয়নি। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা কোর্টে ঢুকে প্রতিবাদ জানান। এ সময় বেঞ্চ ফেলে দেয়ার ঘটনা ঘটে।’ বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনা নিয়ে মহানগর দায়রা জজের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের কথা শোনেন। বিষয়টি মিটমাট হয়ে যায়।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামিন বাতিলের আবেদন দেব। দেখি উনি (বিচারক) কী করেন। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে সন্ধ্যায় পর ক্রাইম ইনভেস্টিগেন ডিপার্টমেন্টের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।