২৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৮ - রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিউস পাইউসকে দত্তক নেন। ৬২৮ - দ্বিতীয় খসরুকে তার ছেলে দ্বিতীয় কাভাদ ক্ষমতাচ্যুত করেন। ১৭৫৩ - ব্রিটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৭৭৪ - ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়। ১৮৩৬ - স্যামুয়েল কোল্ট ‘কোল্ট রিভলবারের’ প্যাটেন্ট পান। ১৮৪৭ - স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়। ১৮৬২ - যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়। ১৯০৮ - হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেয়া হয়। ১৯১৬ - প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়। ১৯২৬ - ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন। ১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন। ১৯৩৩ - জাপান লিগ অফ নেশনস পরিত্যাগ করে। ১৯৩৮ - লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন। ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মার্কিন বিমান টোকিও আক্রমণ করে। ১৯৫৪ - সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়। জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন। ১৯৭২ - প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ১৯৭৭ - কুমিল্লার ময়নামতিতে ১ হাজার ৩০০ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়। ১৯৮৬ - ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান। কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হন। ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বী ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করে। উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে। এতে ২৮ জন মার্কিন সেনা নিহত হন। ১৯৯৪ - হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯ জন ফিলিস্তিনি নিহত ও ১২৫ জন আহত হন। অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আ.)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন নিহত এবং অনেক ফিলিস্তিনি আহত হন। ২০০৯ - ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। ২০২৫ - সিলেটি উইকিপিডিয়ার যাত্রা শুরু। জন্ম ১৬৪৩ - উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ। ১৬৪৪ - টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক। ১৭৭৮ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম প্রেসিডেন্ট। ১৮৪১ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া। ১৮৪২ - জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে। ১৮৫৫ - অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর। ১৮৬৬ - ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে। ১৮৭৩ - ইতালিয়ান মার্কিন অভিনেতা এনরিকো কারুসো। ১৯০৭ - তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী। ১৯১৬ - খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী। ১৯১৭ - ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস। ১৯২৪ - হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী। ১৯৪৩ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক। ১৯৪৮ - ইতালিয়ান লেখক আলডো বুসি। ১৯৫৩ - স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার। ১৯৫৫ - লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী। ১৯৭১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন। ১৯৭৪ - লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী। দিব্যা ভারতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮১ - পার্ক জি-সুং, দক্ষিণ কোরীয় ফুটবলার। শহীদ কাপুর, বলিউড অভিনেতা। ১৯৮৬ - অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা। ১৯৮৭ - নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী। ১৯৯০ - ব্রাজিলিয়ান ফুটবলার জেফারসন আল্ভেস অলিভেইরা। ১৯৯৩ - সৌম্য সরকার, বাংলাদেশি ক্রিকেটার। ১৯৯৭ - মার্কিন অভিনেত্রী ইসাবেল ফুহরমান। মৃত্যু ১৪৯৫ - সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ। ১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল। ১৬৩৪ - অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন। ১৭১৩ - প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক। ১৭২৩ - ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন। ১৮৬৬ - ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে। ১৮৭৪ - ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র। ১৮৯৯ - রয়টার্স সংবাদ সংস্থার জনক পল রয়টার। ১৯৫০ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক জর্জ রিচার্ডস মিনট। ১৯৫৩ - সের্গে‌ই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ। ১৯৫৬ - ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা। ১৯৫৭ - সুনির্মল বসু, বাঙালি শিশু সাহিত্যিক ও কবি। ১৯৬৫ - ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার। ১৯৬৬ - জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী। ১৯৭১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ। ১৯৭৫ - এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? ১৯৮৩ - নাট্যকার টেনেসি উইলিয়াম। ১৯৯৩ - ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী। ১৯৯৭ - ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড়। ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ। ২০০৩ - ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি। ২০০৯ - মার্কিন লেখক ফিলিপ হোসে ফার্মের। ২০১২ - মার্থা‌ স্টুয়ার্ট‌, মার্কিন অভিনেত্রী। সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন। ২০১৪ - স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া। ২০১৫ - ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী। টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা। ২০১৯ - নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী।