নদ্দায় আগুনে পুড়েছে গাড়ির গ্যারেজ, অল্পের জন্য রক্ষা পেল পাশের ভবনটি

রাজধানীর নদ্দায় একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪টি প্রাইভেটকারসহ পাশের একটি ভবনের একাধিক পরিবারের ঘরের আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আরও পড়ুন: কিশোরগঞ্জে আগুনে ভস্মীভূত দুই বসতঘর, দগ্ধ ৮ বছরের ঘুমন্ত শিশু তবে গ্যারেজ মালিক ও স্থানীয়দের দাবি, শট সার্কিট কিংবা এসি বিস্ফোরণের থেকেই আগুনের সূত্রপাত। এদিকে আগুনে নিঃস্ব হয়ে গেছে প্রায় ৬টি পরিবার। গ্যারেজ ও বরফের ফ্যাক্টরির মালিকের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকারও বেশি।