যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজার পরই অন্য ধারার সাজা কার্যকর হবে। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ Read More