বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বা ইউকে ভ্রমণে পাসপোর্টে আর কোনো ভিসা স্টিকার থাকছে না! ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশি ভ্রমণপিপাসু ও প্রবাসীদের জন্য দিয়েছে এক নতুন বার্তা। ভিসার জগত এখন পুরোপুরি বদলে যাচ্ছে। যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে। তারা আর মান্ধাতার আমলের কাগজের স্টিকারে বিশ্বাসী নয়, তারা যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এখন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ব্যবহৃত হবে ‘ই-ভিসা’। এটি মূলত একটি অনলাইন রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে, যা আপনার ভ্রমণ ও অভিবাসন যাচাইয়ের কাজকে করবে আরও দ্রুত ও স্বচ্ছ। এখন প্রশ্ন হলো, এই যুগান্তকারী পরিবর্তন কবে Read More