অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে উদীয়মান লেখক মোহাম্মদ শিহাব উদ্দিনের প্রথম অনুগল্প সংকলন ‘উপলব্ধি’। বইটি প্রকাশ করছে প্রহেলিকা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন মারফিয়া মুনা। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে রকমারি ডটকমে। তাছাড়া বইমেলায় প্রহেলিকা প্রকাশনীর স্টলেও পাওয়া যাবে। আরও পড়ুনআসছে এশরার লতিফের ‘নক্ষত্র-নূপুর’ দ্বিতীয় খণ্ড প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’ প্রকাশক জানান, অনুগল্পগুলো প্রাত্যহিক জীবনের অব্যক্ত অনুভূতির প্রতিচ্ছবি, যা মানুষের জীবনের উপলব্ধির ফলাফল। ছোট ছোট গল্পগুলো সবই সজ্জিত জীবন্ত কারুকাজে। ভাষার নিখুঁত সমন্বয় গল্পগুলোকে উজ্জীবিত করে তুলেছে। লেখক মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘না-বলা কথাগুলো কলমের আঁচড়ে ফুটিয়ে তোলা, নিজের সত্তাকে জাগিয়ে তোলার অন্যতম মাধ্যম। নিজের যাপিত জীবনের নির্যাসটুকু তুলে ধরার কারণে বইয়ের নাম দিয়েছি ‘উপলব্ধি’। আমার বিশ্বাস, পাঠকেরা প্রতিটি লাইনে নিজেদেরই খুঁজে পাবেন।’ এসইউ