ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে ২০/২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধারএ বিষয়ে যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে জন্য পাঠানো হয়েছে। ধারণা করছি, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’