জল্পনার ইতি টেনে যে বার্তা দিলেন অরিজিৎ সিং

গত ২৭ জানুয়ারি আচমকাই সমাজমাধ্যমে সিনেমার গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এরপর মুহূর্তেই শুরু হয় শোরগোল। তার মধ্যেই শোনা গিয়েছিল, নিজের নতুন সিনেমার গানের কাজ নিয়ে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন আমির খান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে তা হলে কি মত বদলালেন গায়ক?এক মাস না যেতেই সেই জল্পনায় ইতি টানলেন অরিজিৎ নিজেই। স্পষ্ট জানালেন, তিনি নতুন কোনও কাজ নিচ্ছেন না। তবে আগে সই করা চুক্তির ভিত্তিতে বহু গান এখনও বাকি রয়েছে। সেই কাজ শেষ করতেই সময় লাগবে। তার কথায়, “নতুন প্রজেক্ট নিচ্ছি না ঠিকই, কিন্তু পুরনো কাজের চাপ এতটাই যে সেগুলো শেষ হতে হতে নতুন বছর এসে যাবে। ফলে আগামী বছরেও আমার কণ্ঠে গান শুনতে পাবেন আপনারা।” আরও পড়ুন: ৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে 'বিটিএস', টিকিট বিক্রি তুঙ্গেগায়কের এই বার্তায় স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। পুরোপুরি বিদায় নয়- অন্তত আরও এক বছর বড় পর্দায় ভেসে আসবে তার কণ্ঠ। অবসর ঘোষণা করার দিনও একই কথা বলেছিলেন তিনি, হাতে থাকা কাজ শেষ করেই তবেই বিরতি নেবেন। আরও পড়ুন: ট্রল সামলানোর টিপস দিলেন বলিউড গায়ক শান শোনা যাচ্ছে, শুধু আমিরের ছবিই নয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক বাঙালি পরিচালকের সিনেমাতেও দু’টি গান গেয়েছেন অরিজিৎ। আর আমিরের ‘এক দিন’ সিনেমার জন্য জিয়াগঞ্জে বসেই যে গান রেকর্ড করা হয়েছিল, সেটিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।