জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ বছর ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি ও ৩১ হাজার ৫০০ সাধারণ বৃত্তি প্রদান করা হবে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।মেধাবৃত্তি প্রাপ্তরা পাবে মাসিক ৪৫০ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান পাবে ৫৬০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান পাবে ৩৫০ টাকা। যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফলমোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে। এছাড়াও অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে। বৃত্তি পরীক্ষার ফল জানতে প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ ফাইল দেখতে পাবেন। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।