বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয়

দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ব্যাংক’-এর নতুন গভর্নর হচ্ছে মো. মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) বর্তমানে দেশের আর্থিক ও শিল্প খাতের অন্যতম অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত।শিক্ষা ও পেশাগত জীবন১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করা মো. মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।এরপর ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একজন ফেলো মেম্বার।শিল্প ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতামোস্তাকুর রহমান কেবল একজন তাত্ত্বিক বিশেষজ্ঞ নন, বরং মাঠপর্যায়ের উদ্যোক্তা এবং একজন জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ।তার রয়েছে করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনায় ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা।এছাড়া ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষি-ভিত্তিক এন্টারপ্রাইজ এবং শিল্প উদ্যোগে বিনিয়োগ তদারকি ও আর্থিক পরিকল্পনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে মোস্তাকুর রহমানের।বর্তমানে তিনি রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‌‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।মোস্তাকুর রহমান বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আরও পড়ুন: ৫ ব্যাংক একীভূতকরণ ছিল সরকারের সিদ্ধান্ত, অপপ্রচার অনভিপ্রেত: গভর্নরবাংলাদেশ ব্যাংক ও বিজিএমইএ: তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।পুঁজিবাজার: ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর বোর্ড মেম্বার ছিলেন।ব্যবসায়ী সংগঠন: তিনি বিজিএমইএ, রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্য হিসেবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। পেশাগত কাজের বাইরেও তিনি মানবিক ও সামাজিক কাজে সক্রিয়। মুমূর্ষু রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় তিনি বিভিন্ন দাতব্য কার্যক্রমের সাথে যুক্ত।বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে মোস্তাকুর রহমানের মতো একজন টেকনোক্র্যাট, অভিজ্ঞ এবং নীতিবান ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি আর্থিক খাতে নতুন আশার সঞ্চার করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।