মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের করা আপিলের ওপর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে উভয়পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। এ মামলায় ২০২৩ সালের ৩০ নভেম্বর খান আকরাম খানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে ফের জামিন চাইলেন আ.লীগ নেতা হুমায়ুনএই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।