দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারসংলগ্ন স্টেশন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে বিএসএফ। তাৎক্ষণিকভাবে আটক ওই যুবকের পরিচয় জানা যায়নি।আটক যুবকের এখনো নাম পরিচয় জানা যায়নি বলে বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানিয়েছেন।আরও পড়ুন: সীমান্তে ধাওয়া করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফতিনি জানান, বাংলাদেশি যুবককে আটকের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলেন। বিএসএফ সদস্যরা সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন।