মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের কাছে সুপার এইটের ম্যাচে হারার পর পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এখন সুতোয় ঝুলছে। পাল্লেকেলেতে পাকিস্তানের দেয়া ১৬৫ রানের লক্ষ্য হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ বল ও ২ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ইংলিশরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হয়েছেন বাবর আজম। এই ম্যাচে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে ২৫ রান করেন এই ডানহাতি, যেখানে ছিল শুধু দুটি বাউন্ডারি, স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৪!বিশ্বকাপে ব্যাট হাতে টানা ব্যর্থতায় ব্যাপক সমালোচনায় মুখে পড়েছেন। তবে গতকালকের ম্যাচের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ইঙ্গিতপূর্ণভাবে বলেন, পাকিস্তান দলে বাবরের জায়গা নিয়ে হয়তো রাজনীতি কাজ করছে। একই সঙ্গে তিনি প্রধান কোচ মাইক হেসনের প্রশংসা করেন, যেভাবে তিনি তারকা ব্যাটারের নির্বাচন সামলেছেন।ক্রিকবাজে কথা বলতে গিয়ে ভন বলেন, ‘আমি বিদেশি কোচদের প্রশংসা করি যারা পাকিস্তানে গিয়ে কোচিং করান, কারণ আমি শুধু কল্পনাই করতে পারি ভেতরে কী চলছে।’তিনি আরও বলেন, ‘বাবর আজমের ক্ষেত্রে, আমার মনে হয় মাইক হেসন দারুণভাবে বিষয়টি সামলেছেন। কারণ স্পষ্টতই তাকে বাবরকে খেলাতে হয়, আর তিনি তাকে এক ধরনের ‘ইনশিওরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন। যদি দুই উইকেট পড়ে যায়, তখন সে আপনার ভরসা। সে ৪ নম্বরে নেমে ইনিংস গুছিয়ে খেলতে পারে।’আরও পড়ুন: পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিলে বিক্ষোভের হুঁশিয়ারি মঈন আলিরভন যোগ করেন, ‘মাইক হেসন যেভাবে রাজনীতি সামলেছেন, তা প্রশংসনীয়। তবে হয়তো এতে বিশ্বকাপ জেতার সেরা সুযোগ তৈরি হয় না।’বাবর টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করছেন। ২০২৪ সংস্করণে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১০১, আর পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবারের আসরে এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট ১১২ এবং গড় মাত্র ২২.৭৫। আরও পড়ুন: মিলারের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকিভন আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কখনোই পাকিস্তানে গিয়ে বিদেশি কোচ হতে চাইতাম না। যখন আমি সেখানে গিয়েছিলাম, তখন জেসন গিলেসপির সঙ্গে অনেক কথা বলেছি। বিষয়টা কঠিন। তবে আমার মনে হয় হেসন, দল ও ম্যানেজমেন্ট যেভাবে পরিস্থিতি সামলেছে, তা একেবারে নিখুঁত।’এখন পাকিস্তান সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে।