ইংল্যান্ডের ফুটবলে ফিরে গেলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা কিউবা মিচেল। মৌসুমের বাকি সময়ের জন্য ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুচেস্টার সিটি এফসিতে যোগ দিলেন এই ২০ বছর বয়সী মিডফিল্ডার।গত বছর জুলাইয়ে তিন বছরের জন্য বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন মিচেল। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সংক্ষিপ্ত সময় পরেই গত জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে চুক্তি ছিন্ন করেন তিনি।২০ বছর বয়সী মিচেল একজন বহুমুখী ও টেকনিক্যালি দক্ষ পারফরমার। ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া এই বংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড় সেন্ট অ্যান্ড্রুজ একাডেমির র্যাঙ্ক থেকে ফুটবলের প্রাথমিক শিক্ষা ও বিকাশ সম্পন্ন করেন।২০২২ সালে সান্ডারল্যান্ড তাকে দলে ভেড়ায়, যেখানে তার উন্নতি অব্যাহত থাকে। দুই বছর পর তিনি নিজের প্রথম পেশাদার চুক্তি পান। আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে বিচার শুরু, সত্য প্রকাশ্যে আসার অপেক্ষায় হাকিমিআন্তর্জাতিক পর্যায়ে মিচেল বাংলাদেশের জার্সি প্রথম গায়ে চাপান বয়সভিত্তিক পর্যায়ে, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। এরপর দ্রুতই সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন।মিচেলের অন্তর্ভুক্তি নিয়ে গ্লুচেস্টার কোচ ড্যাফ উইলিয়ামস বলেন, 'কিউবা একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যে মাঝমাঠে একাধিক ভূমিকায় খেলতে পারে। সে প্রচণ্ড এনার্জি ও উচ্চ তীব্রতায় খেলে এবং বলের ওপর তার দারুণ দক্ষতা আছে। দলের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে কিউবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।'মিচেল ক্লাবের মিডিয়াকে বলেন, 'সবকিছু অবশেষে চূড়ান্ত হওয়ায় আমি ভীষণ খুশি—একেবারে আনন্দে আত্মহারা। আমি মুখিয়ে আছি মাঠে নেমে দেখাতে, আমি কী করতে পারি এবং দল যেভাবে ইতিমধ্যেই ভালো করছে, তাতে আরও অবদান রাখতে চাই।'আরও পড়ুন: এবার হামজা-জামালদেরও আনা হচ্ছে বেতনের আওতায়তিনি জানান, বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগটি আসে, 'বিদেশে খেলে ফেরার পর আমার এজেন্ট এই সুযোগের কথা জানায়। তারা যেভাবে ভালো করছে এবং যেভাবে একটি প্রকল্প এগিয়ে নিচ্ছে, তা আমাকে ভীষণ আগ্রহী ও রোমাঞ্চিত করেছে। এভাবেই বিষয়টি সামনে আসে।'ক্যারিয়ারে এখন পর্যন্ত অর্জিত অভিজ্ঞতা নিয়েও কথা বলেন মিচেল। তিনি বলেন, 'বার্মিংহাম এবং সান্ডারল্যান্ড—দুই জায়গা থেকেই আমি দারুণ অভিজ্ঞতা পেয়েছি। বিদেশে প্রথম দলে খেলার অভিজ্ঞতা হয়েছে এবং আন্তর্জাতিক অভিষেকও করেছি, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই নতুন অধ্যায় নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।'