পিরোজপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।‎‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।‎‎সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে যায় ডিবির দল। এ সময় মো. আলীম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালাতে গেলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, তার বসতঘরের নিজ শোবার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল,  একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।‎আরও পড়ুন: পিরোজপুরে যুবককে পেটানো মামলা, আসামি ধরছে না পুলিশ!‎এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।‎