যশোরের বাঘারপাড়ায় মিষ্টি খাওয়ানোর কথা বলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।ভুক্তভোগীর শিশুর মা জানান, দুপুর ১২টার দিকে মেয়ে বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় তার ফুফাতো ভাই সিহাব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়।আরও পড়ুন: ভোলায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগসেখানে শিশুটির মুখে স্কচটেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশী এক নারী এগিয়ে গিয়ে তাদের দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরও জানান, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমার মেয়ের মত আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি মামলা করবো।আরও পড়ুন: অ্যাপ থেকে পরিচয়, সার্জেন্টকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগএ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানান, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।