মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্মের পর থেকেই যেন বদলে গেছে তাদের জীবন। দেখতে দেখতে কেটে গেছে সাড়ে তিন মাস। এই সময়টায় ক্যামেরার আড়ালেই ছিলেন ক্যাটরিনা, যদিও মাঝে কয়েকবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ভিকিকে।অবশেষে বিরতির পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন সদ্য মা হওয়া ক্যাটরিনা। ব্যক্তিগত গাড়ির ভেতরেই ধরা দেন তিনি। পাশে ছিলেন তার দীর্ঘদিনের ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। আরও পড়ুন: বিজয়-রাশমিকার বিয়েতে খাবার পরিবেশন হবে কলাপাতায়অভিনেত্রীর পরনে ছিল সাধারণ কালো জাম্পার, মুখে কালো মাস্ক একেবারেই মেকআপবিহীন, সাদামাটা উপস্থিতি। পাপারাজ্জিদের ক্যামেরা তাক করতেই মাস্ক না খুললেও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। আরও পড়ুন: সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুরনতুন অতিথিকে ঘিরেই এখন ক্যাটরিনা-ভিকির দিনযাপন। তাই সাজগোজ বা গ্ল্যামারাস উপস্থিতির চেয়ে প্রাধান্য পাচ্ছে মাতৃত্বের ব্যস্ততা। তবু ক্যাটরিনার মুখের উজ্জ্বলতা যেন জানিয়ে দিচ্ছিল জীবনের এই নতুন অধ্যায়ে তিনি ভীষণ সুখী।