ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পার্ডি এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ছুরিকাঘাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন।পিয়ার্স কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা। পুলিশ জানায়, এক ব্যক্তি যিনি আদালতের জারি করা ‘নো-কনট্যাক্ট অর্ডার’ লঙ্ঘন করছিলেন বলে অভিযোগ আছে, একটি বাসার বাইরে অবস্থান করছিলেন এবং পরে ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা শুরু করেন। প্রতিবেদন অনুসারে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পায়। আহত আরেকজনকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  আরও পড়ুন: ‘শটগান’ নিয়ে ট্রাম্পের বাড়িতে প্রবেশের চেষ্টা, নিরাপত্তাবাহিনীর গুলিতে একজন নিহত পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। ঘটনাটি এখনও তদন্তাধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: সিনহুয়া