বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য ইসলামিক আয়োজন, প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে অনুষ্ঠিত হবে বিশেষ এই আয়োজন।মুসলিম বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতি, খাবার ও লাইফস্টাইলকে এক ছাদের নিচে নিয়ে আসাই এই উৎসবের মূল লক্ষ্য। ১৫ দিনব্যাপী এই জমকালো আয়োজনে থাকবে বিভিন্ন মুসলিম দেশের ১০০টিরও বেশি ফুড ও লাইফস্টাইল স্টল। পাশাপাশি থাকছে নবীজি (সা.) এর জীবনযাপন প্রদর্শনমূলক বিশেষ কর্নার, ইসলামিক কালচারাল এক্সপ্লোর জোন, ইলমভিত্তিক হালাকা সেশন, নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের সুব্যবস্থা এবং সেহরি, ইফতারের বিশাল আয়োজন। ঐতিহাসিক এই ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্যারাগন ক্যাটারিং। ইভেন্ট অর্গানাইজার হিসেবে রয়েছে আজোয়া ইভেন্টস, কনসেপ্ট অ্যান্ড মার্কেটিং পার্টনার হিসেবে ক্লকওয়ার্ক এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে মোশন ফটোগ্রাফি। এই গ্লোবাল রামাদান ফেস্টের উদ্বোধন করবেন ইসলামি চিন্তাবিদ, খতিব ও আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী এবং শায়খ মুফতি সাইফুল ইসলাম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক প্যারাগন ক্যাটারিং। আরও পড়ুন: ইফতারের কতক্ষণ পর চা খাওয়া ভালো? আয়োজক সংস্থা জানায়, তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেখানে ইবাদত, সেহরি, ইফতার এবং কেনাকাটা সবই হবে একসঙ্গে। কোনো কিছুর সঙ্গেই যেন অতিথিদের আপস করতে না হয়, সেই লক্ষ্যেই গ্লোবাল রামাদান ফেস্টের পরিকল্পনা করা হয়েছে।