অদক্ষ চালক, ড্রাইভিং লাইসেন্স দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং ক্লান্তিহীন চালকের কারণে সড়কে দুর্ঘটনা কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিআরটিএ ট্রাস্ট বোর্ড মঞ্জুরিকৃত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘পুরাতন গাড়ি ভেঙে ফেলার পলিসি পাস করা হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। ড্রাইভিং লাইসেন্স নিতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে বাধ্যতামূলক করা হয়েছে।’ সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিআরটিএ’র সিলেট বিভাগের পরিচালক মাসুদ আলম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।আরও পড়ুন: সিলেট সিটি কর্পোরেশনের প্ৰশাসক কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণঅনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় সিলেট ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত ৯৪ জনের মাঝে ৩ কোটি ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।