আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশ ভ্যান উল্টে পুকুরে, আহত ৬

হবিগঞ্জের বানিয়াচং থেকে আদালতে আসামি নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে পুকুরে পড়ে তিন আসামিসহ ছয় জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বানিয়াচং থানা থেকে আসামিদের হবিগঞ্জ আদালতে নেওয়ার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ভ্যানে থাকা তিন আসামি ও তিন পুলিশ সদস্য আহত হন। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ... বিস্তারিত