বাবর আর কত ম্যাচ নষ্ট করবেন, প্রশ্ন ইমাদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এই ফরম্যাটে বাবর আজমের ব্যাটিং সক্ষমতার অভাব নিয়ে আরও একবার আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বাবরের ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এই সাবেক অধিনায়ক টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ২৪ বলে ২৫ রান করে আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন।জিও নিউজে কথা বলতে গিয়ে ইমাদ বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের নিয়মিত সমর্থন পাওয়া সত্ত্বেও বাবর বারবার হতাশ করছেন। তার মতে, এখন সময় এসেছে বাবরের দায় স্বীকার করার। ইংল্যান্ডের বিপক্ষে তার আউট হওয়াকে ইমাদ 'অপরাধমূলক' বলে উল্লেখ করেন, বিশেষ করে তার অভিজ্ঞতার কথা বিবেচনায় রেখে।ইমাদ বলেন, 'এভাবে আর কত ম্যাচ নষ্ট করবে? ২৪ বল খেলে যদি এভাবে আউট হও… এটা অপরাধ। তুমি এত সিনিয়র খেলোয়াড়। ভারতের বিপক্ষেও আমরা এটা দেখেছি। তার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, কিন্তু আমি জানতে চাই দলীয় মিটিংয়ে কী হয়? সে কি হাত তুলে নিজের ভুল স্বীকার করে?'আরও পড়ুন: ‘টেস্ট ক্রিকেটার’ তকমায় মুমিনুল-সাদমানদের ক্ষতির দিকটা দেখালেন তালহাতিনি আরও বলেন, 'সাহিবজাদা (ফারহান) খেলছিল, সে ফর্মে আছে এবং ওপেনারও। কিন্তু বাবর চতুর্থ ওভারেই নেমে গেল, ১১তম ওভারে নয়। সে কবে আমাদের হয়ে হ্যারি ব্রুকের মতো ম্যাচ জিতিয়ে দেবে? বড় বিশ্বকাপ ম্যাচে সে কবে প্রভাব ফেলবে? ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ইনিংস ছাড়া আর কোন প্রভাবশালী ইনিংস আছে? তাকে কখনও ওপেনার, কখনও ৩ নম্বর, কখনও ৪ নম্বরে খেলানো হয়—কিন্তু ফল কী? আমরা তাকে সমর্থন করতে করতে ক্লান্ত।'একই আলোচনায় মোহাম্মদ আমির ও আহমদ শেহজাদ সিনিয়র কোর গ্রুপের দিকেও সমালোচনার তীর ছোড়েন, যদিও তারা সরাসরি বাবরের নাম নেননি।আরও পড়ুন: পাকিস্তান দলে বাবরের জায়গা নিয়ে রাজনীতি কাজ করছে: ভনআমির বলেন, 'গত দুই বছর ধরে আমরা বলে আসছি, এই চার-পাঁচজন কোর খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনও পারফর্ম করতে পারেনি।'শেহজাদ যোগ করেন, 'বড় খেলোয়াড়রা সবসময় নিজেদের ভুল স্বীকার করে। তিন বছর ধরে, ফিটনেসের চূড়ায় থেকেও সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ক্রিকেট বোর্ড তার জন্য যা যা সম্ভব ছিল সবই করেছে—সবকিছু এক ব্যক্তির জন্য—তবুও কিছুই বদলায়নি।'