নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুলকে অব্যাহতি

আর্থিক অসদাচরণ, বন্ড পণ্য ও সম্পদ কম মূল্যে বিক্রি এবং কমিশন বাণিজ্যের মতো গুরুতর অভিযোগে নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাসা গ্রুপ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির সম্পদ কম মূল্যে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের পাশাপাশি কর্মচারী, ব্যাংক ও অংশীদারদের জন্য ক্ষতিকারক পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন অভিযোগের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। অব্যাহতি আদেশে আরও বলা হয়, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির পরিচালনা কর্তৃত্ব থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি যেকোনো পদে কোম্পানির প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কোম্পানির সব সম্পত্তি, নথি এবং এক্সেস (অ্যাক্সেস) অবিলম্বে সমর্পণ করার জন্যও তাকে নির্দেশ দেয়া হয়েছে। আরও পড়ুন: আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান নাসা গ্রুপ জানিয়েছে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ও ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।