সিংহাসন ফিরে পেলেন রাজা, জায়গা ধরে রাখলেন মোস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে সুপার এইটে তোলার পথে বড় অবদান রেখে পুরস্কৃত হলেন অধিনায়ক সিকান্দার রাজা। সংক্ষিপ্ত ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন তিনি। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা ধরে রাখলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।বুধবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা—আইসিসি। যেখানে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন সিকান্দার রাজা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বোশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্দে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের শিবাম দুবে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। যার নেপথ্যে ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও নিজের সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। বর্তমানে রাজার রেটিং ২৯৪, সাইমের রেটিং ২৮১। আরও পড়ুন: পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিলে বিক্ষোভের হুঁশিয়ারি মঈন আলির বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। ২১ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠেছেন প্রোটিয়া বোলার করবিন বোশ। ২ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড এগিয়েছেন ২৩ ধাপ, রয়েছেন ৭ম স্থানে। ভারতের জাসপ্রীত বুমরাহ ৭ ধাপ এগিয়ে ৮ম স্থানে আছেন। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ম্যাচের মধ্যে নেই মোস্তাফিজ। তারপরও নবম স্থান ধরে রেখেছেন টাইগার পেসার। এছাড়া দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ৮ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি এগিয়েছেন ১৭ ধাপ, আছেন ২১ নম্বরে। ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন ইংল্যান্ডের লিয়াম ডওসন। শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে ২৩ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ১৮ ধাপ উন্নতি করে ৫৪ নম্বরে রয়েছেন। পাকিস্তানের আলোচিত স্পিনার উসমান তারিক এগিয়েছেন ৫৯ ধাপ, রয়েছেন ৫৫ নম্বরে। আরও পড়ুন: মিলারের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বকাপে ধুঁকতে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ইংল্যান্ডের ফিল সল্ট রয়েছেন দ্বিতীয় স্থানে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ২ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠেছেন, এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ রানসংগ্রাহক তিনিই। ভারতের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ঈশান কিষাণ এগিয়েছেন ৩ ধাপ, রয়েছেন ৫ম স্থানে। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৯ম স্থানে। আফগানিস্তানের ইবরাহিম জাদরান ৪ ধাপ এগিয়ে ১৩তম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৪ ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে রয়েছেন ১৮ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ২৮ নম্বরে রয়েছেন ভারতের শিভাম দুবে। ম্যাচ না খেলেও ২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন, রয়েছেন ৪১ নম্বরে। বাংলাদেশের সাইফ হাসান ২ ধাপ এগিয়ে আছেন ৪২তম স্থানে।