সাগরে দস্যুতাকালে বাহিনী প্রধানসহ আটক ৯, উদ্ধার ৪ জেলে

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে দস্যুতাকালে অস্ত্র ও গুলিসহ বাহিনী প্রধান জাহাঙ্গীর ও তার সহযোগী ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় দস্যুতার কবলে শিকার ৪ জেলেকে উদ্ধার করা হয়।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামক একটি ফিশিং ট্রলার মঙ্গলবার বিকেলে ডাকাতির কবলে পড়ে। এরপর জেলেরা জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।তারপর কোস্টগার্ড কক্সবাজার ও মহেশখালী স্টেশনের ২টি দল অভিযান শুরু করে। অভিযানে ১টি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।আরও পড়ুন: আশা ছেড়ে দিয়েছিলেন বাবা, ১৩ মাস পর ফিরে পেলেন কলিজার টুকরোকেকোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ট্রলারটি তল্লাশি চালিয়ে ৩টি দেশিয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতের কবলে পড়া ট্রলারসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছিলো বলে স্বীকার করে।উদ্ধারকৃত জেলে ও ট্রলার এবং জব্দকৃত আলামত ও আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড কর্মকর্তা।