বরিশালে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১২ জনের নামে মামলা

বরিশালে আদালতের এজলাস কক্ষে ঢুকে ভাঙচুর, বিচারককে হুমকি অভিযোগ এনে দুই পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জন নামধারী আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।মামলার প্রধান আসামি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কনকে বুধবার দুপুরে আদালতে থাকা তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।মামলার অন্য আসামিরা হলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলা পিপি এ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর পিপি নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাইদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট বসির উদ্দিন সবুজ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনসহ অজ্ঞাত ৮ জন।আরও পড়ুন: এজলাসে ভাঙচুরের অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটকজানা গেছে, জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে জামিন দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্র‍েট আদালতের বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার টেবিল ওলট-পালট করেন কয়েকজন আইনজীবী । যা বুধবার মামলায় গড়ায়।এবিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম জানান, বিচার কাজে বাধা, এজলাসে ঢুকে হট্টগোল এবং হুমকি দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে।রিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলোক শর্মা বলেন, 'মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।'বরিশাল জেলা পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার ও মামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রমে অংশ নেবে না আইনজীবীরা।