কক্সবাজারে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী এক পর্যটন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা দরগাহপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মালেক (৩৪) সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পর্যটন ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে কক্সবাজারের স্থানীয় দৈনিক পত্রিকায় সেন্টমার্টিন প্রতিনিধি হিসেবে কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, কয়েক দিন পরই আব্দুল মালেকের কথা ছিলো সৌদি আরবে যাওয়ার। রামুর জোয়ারিয়ানালা এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রে তার তৃতীয় দিনের মতো প্রশিক্ষণ চলছিল।আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২প্রশিক্ষণ শেষে দুপুর ২টার দিকে রামু থেকে অটোরিকশায় কক্সবাজার শহরে ফিরছিলেন আব্দুল মালেক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা দরগাহপাড়া এলাকায় তাকে বহন করা অটোরিকশায় অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। আব্দুল মালেককে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলেরএ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।