বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফতেহপুর পূর্বপাড়ায় কুশিয়ারা নদীর হঠাৎ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ৫টি পরিবারের বসতবাড়ি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ নদী ভাঙ্গনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে হঠাৎ নদীভাঙ্গন দেখা দিলে চোখের পলকেই ফতেহপুর পূর্ব পাড়া গ্রামের আবুল হোসেন, আবুল কাহের, মুসলিম উদ্দিন, আব্দুল আহমদ এবং হারুন মিয়ার বসতবাড়ি মুহুর্তের মধ্যেই চোখের সামনেই বিলীন হয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই পরিবারগুলোর মাথাগোঁজার ঠাঁই একমাত্র ঘর আসবাবপত্র, গাছগাছালি নদীগর্ভে তলিয়ে যায়। কয়েকটি ঘরের কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও অধিকাংশ Read More