বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পণ্যের মান ও মূল্য তদারিকতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভোগ্যপণ্য প্রস্ততি ও বিক্রয়বকারী প্রতিষ্ঠান ফিজায় ভেজাল পণ্য ও রসমেলায় পণ্যের অতিরিক্ত দাম রাখার প্রমাণ পেয়েছে আদালত। এসব অনয়মের কারণে এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া কিউ বিস্ট্রো নামে আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর সুবিদবাজার ও মিরাবাজারে পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়। জানা যায়, ফিজার সুবিদবাজার শাখায় অভিযানকালে পোড়া তেল দিয়ে ইফতার তৈরির প্রমাণ পায় সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা Read More