ভুয়া ওয়েবসাইট তৈরি করার মধ্যদিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হতে পারে বলে সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেয়া হয়। এতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd ঠিক থাকলেও ভুয়া একটি ওয়েবসাইট mswbd.org চালুর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। যেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সঠিক আছে, সেহেতু কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হলো। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট। ছবি সংগৃহীত এক্ষেত্রে প্রয়োজনীয় টেলিফোন নম্বর ০১৯১৫০২৬৪২৩ দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।