শীর্ষ ষোলোর টিকিট নিশ্চিতে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ। ১-০’ তে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোস। প্রথম লেগে রেফরির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে এ ম্যাচে নিষিদ্ধ বেনফিকা কোচ হোসে মরিনিও। অন্যদিকে চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ডের দ্বিতীয় লেগ, ঐতিহাসিক সান্তিয়াগো বার্ন্যব্যুতে শেষ ষোলোর টিকিট নিশ্চিতের মিশন রিয়াল মাদ্রিদের, প্রতিপক্ষ বেনফিকা। লিসবনে প্রথম লেগে ১-০ গোলের জয় আছে লস ব্ল্যাঙ্কোসের, তবে ঘরের মাঠ হলেও এক গোলের ব্যবধানে পুরোপুরি চিন্তা মুক্ত থাকার সুযোগ নেই ১৫বারের চ্যাম্পিয়নদের। আরও পড়ুন: আনচেলত্তির পরিকল্পনায় নেই নেইমার, ডাক পাচ্ছেন না মার্চের প্রীতি ম্যাচে প্রথম লেগে ম্যাচের একমাত্র গোল আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। সেই ম্যাচেই ভিনির সঙ্গে ঘটা বর্ণবাদের মতো বিতর্কিত ঘটনায় খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট। সেই ঘটনার রেশ থাকবে বার্নাব্যুয়েতেও, উত্তেজনা থাকবে চরমে। তবে, রিয়ালের সাম্প্রতিক ফর্মে মিশ্র প্রতিচ্ছবি। লা লিগায় ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা কমেছে। চোট ও নিষেধাজ্ঞা বড় চিন্তা, রদ্রিগো সাসপেন্ডেড, জুড বেলিংহ্যাম ও মিলিতাও পুরোপুরি ফিট নন। তাই আক্রমণে ভিনিসিয়ুসের উপরই থাকবে বাড়তি দায়িত্ব। কেননা, এ ম্যাচে একাদশে থাকছেন না দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। আরও পড়ুন: ছোটবেলায় ইংরেজি না শেখায় আফসোস করছেন মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩৮ ম্যাচে ৩৩ গোল করা এমবাপ্পেকে ভোগাচ্ছে হাঁটুর সমস্যা। গত ডিসেম্বরে প্রথম এই সমস্যা মাথা চাড়া দেয়। ফিরতি লেগের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আরবেলোয়া যদিও বলেছিলেন, এই ম্যাচে খেলার জন্য ফিট এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না তার। আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আছেন গন্সালো গার্সিয়া, ব্রাহিম দিয়াস ও মাস্তানতুয়োনো।