চট্টগ্রামের রাউজানের অলিমিয়াহাট এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে মুজিব ভাণ্ডারী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের পর এ ঘটনা ঘটে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আরও পড়ুন: মিরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধাররাউজান উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল বলেন, ‘মূলত আমাকে হত্যার করতেই এসেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। মুজিব আমার পাশে থাকায় প্রথমে তাকে গুলি করে। পরে আমাকে হত্যা করতে তাড়া করে। আমি কোনো প্রকার সেখান থেকে দৌড়ে এসে প্রাণ বাঁচাতে সক্ষম হই। মুজিব আমার খালাত ভাই।’