মিয়ানমারে আঘাত হানা একটি ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থলে এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। বুধবার (২৫ জানুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে মিয়ানমারের সাগাই অঞ্চলে কম্পনটি অনুভূত হয়।