এক ম্যাচ বাকি থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের হারে সবার আগে সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। ২ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট কেটে রেখেছে। ৮টি দলের মধ্যে বাকি ৬টিরই সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে আছে। সেমিফাইনালে যেতে কার কী করতে হবে?২ নম্বর গ্রুপ থেকে বাকি একটি স্পটের জন্য নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে লড়াই, এ লড়াইয়ে ৩ পয়েন্ট নিয়ে কিউইরা অনেকটাই এগিয়ে গেছে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলে তাদের কোনো-কিন্তুর আশায় বসে থাকতে হবে না।ইংল্যান্ডের বিপক্ষে হারলেও নিউজিল্যান্ড সেমিতে যেতে পারে। সে জন্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যেতে হবে। পাকিস্তান যদি জিতেও, তবুও নিউজিল্যান্ড নকআউটে উঠার স্বপ্ন দেখতে পারে। জিতলে পাকিস্তানের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান ৩ হবে। তখন নেট রানরেটে কথা বলবে। পাকিস্তানকে তাই শুধু নিজেদের জয়ের ওপরই নির্ভর করতে হচ্ছে না, সেটা হতে হবে বড় ব্যবধানে, বড় ব্যবধানে হারতে হবে নিউজিল্যান্ডকেও।এক নম্বর গ্রুপের হিসাবটা একটু গোলমেলে। প্রতিটি দলের এখনও ২টি করে ম্যাচ বাকি। ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে সেমি একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে, তখন অবশ্য নেট রানরেটের হিসাব চলে আসবে। আবার যদি ২টি ম্যাচেই হারে, তবে ওয়েস্ট ইন্ডিজকে সব কটিতে জিততে হবে।আরও পড়ুন: নিউজিল্যান্ডের কাছে হেরে সবার আগে বিদায় শ্রীলঙ্কারসেমিফাইনালে যাওয়ার জন্য ভারতকে ২টি ম্যাচে জিততেই হবে, তখনও যদি-কিন্তু থাকবে। প্রোটিয়াদেরও বাকি দুই ম্যাচে জিততে কিংবা হারতে হবে। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় আর জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তাহলেও ভারতের সুযোগ থাকবে। ভারত দুটি ম্যাচে জিতলে পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও যদি ৪ হয়ে যায়, তবে ভারতের আশা ফিকে হয়ে যাবে।ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচে জিতলে আর কোনো সমীকরণ নয়। একটি জিতে অন্যটিতে হেরে হেলেও সেমিফাইনালে যেতে পারে, সে জন্য নেট রানরেটে নজর দিতে হবে। দুটিতে হারলেও কিছুটা সুযোগ থাকবে। সে জন্য ভারতকে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হবে। সেমিফাইনালে যেতে জিম্বাবুয়েকে অবশ্যই বাকি দুই ম্যাচে জিততে হবে। পাশাপাশি নেট রানরেটের যক্ষ্মিতে না যেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ও কামনা করতে হবে।