হঠাৎদাউদাউ করে জ্বলছিল বাস, পাশের ভবনে ছড়িয়ে যায় আগুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় মধ্যরাতে যাত্রীবাহী একটি বাসে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে জ্বলতে বিস্ফোরিত হয় বাসটির ইঞ্জিন, তখন আগুন ছড়িয়ে যায় রাস্তার পাশের ভবনে। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ এমন আগুন দেখে হকচকিয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।