প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন। ১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত। ১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত। ১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন। ১৮৭০ - নিউইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেয়া হয়। ১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর। ১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষর। ১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু। ১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর। ১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত। ১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু। ১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে। ১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক। ১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। ১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস। ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান। জন্ম ১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। ১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের। ১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া। ১৯০০ - অনাথনাথ বসু, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ। ১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার। ১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ। ১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা। ১৯৩৭ - মনমোহন দেসাই, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। ১৯৬৩ - চন্দন সেন, বিশিষ্ট ভারতীয় বাঙালি নট, নাট্যকার, নির্দেশক, মঞ্চ পরিকল্পক। ১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, নরওয়েজীয় ফুটবলার। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? মৃত্যু ১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক। ১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা। ১৯৮০ - শ্যামমোহিনী দেবী, নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব। ১৯৮৫ - সন্তোষকুমার ঘোষ, ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীতশিল্পী গোলাম মোহসিন। ২০০৮ - স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। ২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশি প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা।