চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যারা

শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের লড়াই। তাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর টিকিট পেয়েছে কারা। প্লে-অফে বেশ কয়েকটি ম্যাচে অঘটন ঘটেছে। বিদায় নিয়েছে রানার্সআপ দল ইন্টার মিলান। প্রথম লেগে দুই গোলে হেরেও ডর্টমুন্ডকে দ্বিতীয় লেগে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে উঠেছে আতালান্তা। আর অতিরিক্ত সময়ে গালাতাসারাইয়ের কাছে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। এখন দেখে নেয়া যাক প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে কারা।চূড়ান্ত হয়ে গেছে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল। প্লে-অফ পেরিয়ে শেষ চারটি দল হিসেবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই।আর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুজেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিম্ট।আরও পড়ুন: কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল ও পিএসজি, বাদ পড়ল জুভেন্টাস এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেয় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হবে শেষ ষোলোর ড্র।