'দয়া করে একটু মানবিক হই'

মায়ের শূন্যতা পূরণে একটি খেলনা পুতুলকে 'মা' ভেবে আঁকড়ে ধরে বেঁচে আছে সাত মাস বয়সী বানর ছানা পাঞ্চ। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মাতৃস্নেহ বঞ্চিত সেই বানরের হৃদয়স্পর্শী দৃশ্য চোখে জল এনেছে বিশ্ববাসীর।জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে জন্ম হয় পাঞ্চের। জন্মের পরই মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। পরিত্যক্ত ও অসহায় অবস্থায় উদ্ধারের পর চিড়িয়াখানার তত্ত্বাবধায়করাই শুরু করেন লালন-পালন। কিছুদিন পর অন্যান্য বানরদের সঙ্গে পরিচয় করাতে একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করা হয় তাকে। তবে নতুন পরিবেশে মানিয়ে নিতে বেশ লড়াই করছিলো পাঞ্চ। তার একাকীত্ব দূর করতে কিছু খেলনা দেন চিড়িয়াখানার কর্মীরা। এর মধ্যে একটি ওরাংওটাংয়ের পুতুলের সঙ্গে গভীর সখ্যতা গড়ে ওঠে তার। ধীরে ধীরে সেই খেলনাটিই হয়ে ওঠে তার মানসিক নিরাপত্তা ও শান্তনার প্রতীক।ঘুমানোর সময় খেলনাটিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে পাঞ্চ। অন্য বানরদের উপস্থিতিতে আতংকিত হলে নিবিড়ভাবে আঁকড়ে করে পুতুলটিকে। মর্মস্পর্শী এই ঘটনা শুধু দর্শনার্থী নয়, সামাজিক মাধ্যমের সুবাদে ছুঁয়েছে সকলের হৃদয়। নেটিজেনদের অনেকেই পাঞ্চকে দেখছেন এক টুকরো উজ্জ্বল আনন্দ হিসেবে। আরও পড়ুন: স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে শখের গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়মা বিহীন ছোট্ট পাঞ্চের দৃশ্য ছুঁয়ে গেছে মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলকেও। তবে অবুঝ সেই প্রাণীর অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ ঝেড়েছেন তিনি। অসহায় প্রাণীর কষ্টকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং পলিসি খুব স্বার্থপর আচরণ হিসেবেই দেখছেন তিনি। নিজের লাভের জন্য অসহায় প্রাণীর আবেগকে ব্যবহার করা ঠিক নয় বলেও উল্লেখ করেন অভিনেত্রী।পবিত্র রমজানের মাহাত্ম্য তুলে ধরে পিয়া বলেন, রোজা রেখে বুঝা যায় ক্ষুধা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্ট সকলেই অনুভব করেন। রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে; সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে কী বললেন শবনম ফারিয়া?সবশেষে ভক্ত ও অনুসারীদের মানবিক হওয়ার অনুরোধ জানান পিয়া। তার ভাষ্যমতে, 'দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।