উপস্থিত বন্ধুরা একে একে নিজেদের মতামত, প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও গাজীপুর বন্ধুসভা সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে শিশুদের হাতে নতুন জামা এবং তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী ও ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।