একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খালাস চেয়ে তার করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগ এই রায় ঘোষণা করেছেন। প্রসিকিউটর ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খান আকরামের আপিল অ্যালাউ করা হয়েছে, তিনি খালাস পেয়েছেন। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মামলায় রায়ের দিন ধার্য করে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরও আগে ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায়ের পর খান আকরাম আপিল করেন। খান আকরামের বিরুদ্ধে ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন প্রসিকিউশন। এফএইচ/ইএ