বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৫ অথবা ৮ মার্চ হতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব তৈরি করে মাউশিতে জমা দিয়েছে সংস্থাটির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। তবে এ প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মার্চের ৫ তারিখ অথবা ৮ তারিখ শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেতে পারেন। প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।