নিখোঁজ এক মানুষকে ঘিরে মা ও স্ত্রীর অনিশ্চিত অপেক্ষা- এই আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’। প্রেম, বেদনা আর নির্মম বাস্তবতার মিশেলে সাজানো এ নাটকটি দর্শকদের নিয়ে যাবে এক গভীর অনুভূতির ভেতর। নাটকের কেন্দ্রে রয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। গল্পে তৌসিফের চরিত্রটি নিখোঁজ, সে বেঁচে আছে নাকি আর ফিরবে না, তা জানে না কেউ। তার অপেক্ষায় প্রহর গোনেন একদিকে মা, অন্যদিকে সদ্যবিবাহিতা স্ত্রী। অনিশ্চয়তার এই দীর্ঘ সময়জুড়ে জমে ওঠে ভালোবাসা, অভিমান, শোক ও আশার টানাপোড়েন।আরও পড়ুনইফতারে আজও বাবার শেখানো স্টাইলে মুড়ি মাখান আরশ খানব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। নির্মাতা জানালেন, গল্পের চমক আগেভাগে প্রকাশ করতে চান না। তবে এটুকু ইঙ্গিত দিয়েছেন, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং অপেক্ষার ভেতরে লুকিয়ে থাকা আবেগ, নাটকীয়তা ও কিছু নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।‘প্রেমাতাল’ নাটকের দৃশ্যে তৌসিফ ও নীহা প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু মনে করেন, এমন শক্ত গল্পের চিত্রনাট্য এখন খুব কমই পাওয়া যায়। তাই আসন্ন ঈদে ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে তাদের অন্যতম বিশেষ আয়োজন। জানা গেছে, ঈদ উৎসব উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এলআইএ