মেঘলার একুশ

আড়মোড়া চোখে ঘুম ভেঙে উঠে বসে মেঘলা, তাকায় ক্যালেন্ডারে গোল দাগ দেওয়া ২১ তারিখের দিকে। প্রতিবছর সে এই দিনটির জন্য অপেক্ষা করে। ফেব্রুয়ারি এলেই চলে তার কতশত পরিকল্পনা, সব লিখে রাখে প্রিয় নীল ডায়েরিতে। মায়ের কাছে ইশারায় চলে শত আবদার।