জাহাজ থেকে নামার দৃশ্যটা ছিল দেখার মতো। প্রায় ২০ হাজার ভক্ত তাঁকে স্বাগত জানাতে বন্দরে জড়ো হয়েছিলেন! গাড়ির হর্ন, মানুষের চিৎকার ও ব্যান্ড পার্টির আওয়াজে কান পাতা দায়। তাঁকে নিয়ে নিউইয়র্কের রাস্তায় রাজকীয় শোভাযাত্রা বের হলো।