শাকিবের 'প্রিন্স'-এ যুক্ত হলেন আরও এক নতুন নায়িকা

শাকিব খানের আসন্ন মেগা প্রজেক্ট 'প্রিন্স' নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। শ্রীলঙ্কার পাঠ চুকিয়ে সিনেমার পুরো টিম এখন কলকাতায় ব্যস্ত শুটিংয়ে।এই ছবিতে শাকিবের বিপরীতে জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখা গেলেও গল্পের এক মোড় ঘুরিয়ে দেওয়া চরিত্রে থাকছেন পিয়ান সরকার। মজার বিষয় হলো, কোনো অডিশন ছাড়াই সরাসরি এই চরিত্রের অফার আসে পিয়ানের কাছে। সেই সময় ছোট পর্দার কাজে ব্যস্ত থাকলেও সিনেমার চিত্রনাট্য এবং নিজের চরিত্রের গভীরতা শুনে মুহূর্তেই রাজি হয়ে যান তিনি।চরিত্রটির মধ্যে পিয়ান যেমন যন্ত্রণার কান্না ফুটিয়ে তুলেছেন, তেমনি পর্দায় তাকে দুর্ধর্ষরূপে বন্দুক চালাতেও দেখা যাবে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা বড় প্রাপ্তি বলেই মনে করছেন অভিনেত্রী। আরও পড়ুন: গোপনে চলছে শাকিবের 'প্রিন্স' সিনেমার শুটিংপিয়ান জানান, ক্যামেরার সামনে শট দেওয়ার আগে শাকিব ভীষণ গম্ভীর থাকলেও কাজ শেষ হতেই আড্ডায় মেতে ওঠেন। এমনকি মহড়াতেও তিনি শতভাগ এনার্জি দিয়ে সহ-শিল্পীদের উৎসাহিত করেন। সিনেমাটি বাংলাদেশে মুক্তির পাশাপাশি ওপার বাংলাতেও বিশেষ প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। এই ছবির মাধ্যমে টালিউড নির্মাতাদের কাছে নিজের যোগ্যতার নতুন এক বার্তা দিতে চান তিনি। আরও পড়ুন: ‘প্রেশার কুকার’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করলেন বুবলীনিজের স্বাচ্ছন্দ্যের বলয় থেকে বেরিয়ে পিয়ান এখন কেবল বড় পর্দার জাদুর অপেক্ষায়। 'প্রিন্স' মুক্তি পেলে ঢালিউডের পাশাপাশি টলিউড পাড়াও তার নতুন রূপ দেখবে—এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।