স্কুলছাত্রী বিন্তি হত্যাকাণ্ডের মূল আসামি সিয়াম গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মূল আসামি সিয়ামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে।