বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস)’ পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রæয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।... বিস্তারিত