ভিনিসিউসের পক্ষ নেয়ায় ডাচ কিংবদন্তিকে আর্জেন্টিনা থেকে প্রাণনাশের হুমকি

রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ম্যাচে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মন্তব্য করে অনলাইনে তীব্র হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন ওয়েস্লি স্নেইডার। বর্তমানে নেদারল্যান্ডসে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জানিয়েছেন, এই হয়রানির ঢেউ আর্জেন্টিনা থেকে এসেছে।তিনি বলেন, ‘এটা ভয়াবহ পরিস্থিতি। গত সপ্তাহে আমি আমার মতামত দেওয়ার জন্য আর্জেন্টিনা থেকে ৪,০০০টি প্রাণনাশের হুমকি পেয়েছি। সবারই নিজের মত প্রকাশের অধিকার আছে। যারা আমাকে হুমকি দিচ্ছে, তাদেরও মত আছে। আমিও যা দেখি, তার ভিত্তিতে আমার মত দিই।’স্নেইডারের এই বক্তব্য আসে প্রেস্তিয়ান্নির আচরণ নিয়ে কঠোর মন্তব্য করার পর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেস্তিয়ান্নির উচিত ছিল পুরুষের মতো আচরণ করা এবং ভিনিসিউসকে যা বলেছে, সেটা মুখ না ঢেকে বলা। যদি বলতেই হয়, তাহলে অন্তত মুখ না ঢেকে বলো। এখনো মানুষ কৃষ্ণাঙ্গদের ‘বানর’ বলে ডাকে—এটা লজ্জাজনক।’একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আরেকটা কথা—প্রেস্তিয়ান্নির দলে কৃষ্ণাঙ্গ সতীর্থও আছে। তারা কী ভাবছে?’ এছাড়া স্নেইডার আরেক আর্জেন্টাইন নিকোলাস ওতামেন্ডিরও সমালোচনা করেন, কারণ তিনি রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারকে নিজের বিশ্বকাপ জয়ের ট্যাটু দেখিয়েছিলেন। এ প্রসঙ্গে স্নেইডার বলেন, ‘মেসিই শিরোপা জিতিয়েছে।’ আরও পড়ুন: আফগানিস্তান-লিবিয়ায় যুদ্ধ করা পাইলট এখন মাতাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগঘটনার সূত্রপাত লিসবনে রিয়ালের ১-০ ব্যবধানে জয়ের পর। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড অভিযোগ করেন, কর্নার ফ্ল্যাগের কাছে উদ্‌যাপন করার সময় আর্জেন্টাইন খেলোয়াড় তাকে ‘বানর’ বলে বর্ণবাদী গালি দেন। ফরাসি রেফারি ফ্রান্সিস লেতেজিয়ের বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করে কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন।পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং সংশ্লিষ্ট খেলোয়াড় অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দেয়। তবে উয়েফা তদন্ত শুরু করে এবং তদন্ত চলাকালীন এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। আরও পড়ুন: মেক্সিকো থেকে বিশ্বকাপ সরছে না, আশ্বস্ত করল ফিফাএদিকে, নতুন করে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে। দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ান্নি ম্যাচ চলাকালীন ভিনিসিউস তাকে ‘বামন’ বলেছিলেন—এ অভিযোগ এনে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়েরের কথা ভাবছেন, যা তিনি নিজের আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে উপস্থাপন করতে চান। তবে দোষ প্রমাণিত হলে এটি লঘুকারক কারণ হিসেবে বিবেচিত হবে না।বেনফিকার অনুরোধ সত্ত্বেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই আর্জেন্টাইন খেলোয়াড়কে দল নিয়েই বেনফিকা মাদ্রিদে গিয়েছিল কিন্তু মাঠে নামানোর অনুমতি দেয়া হয়নি। রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ ক্লাবটি আগে গোল করা সত্বেও চৌয়ামেনি ও ভিনিসিউস জুনিয়রের গোলে হেরে শেষ-১৬'র প্লেঅফ থেকে বিদায় নিয়েছে।